logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১৯ এপ্রিল ২০২৬ ১০:২৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শ্রীমঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ২১ সদস্যের নতুন কমিটি গঠন, ও অভিষেক অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ এপ্রিল ২০২৬ ১০:২৭ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ এপ্রিল ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
শ্রীমঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ২১ সদস্যের নতুন কমিটি গঠন, ও অভিষেক অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলের কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ২০২৬ সালের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার রাত ৯টায় শ্রীমঙ্গলস্থ পানসি রেস্টুরেন্টে কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুর রউফ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. প্রদীপ লাল বণিক, বিএমএ-এর সাধারণ সম্পাদক, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম ইয়াহিয়া এবং ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি সৈয়দ আশরাফুল ইসলাম ফুয়াদ।


অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14861
Page of