logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১৫ এপ্রিল ২০২৬ ১১:১২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

আকস্মিক পরিদর্শনে কুলাউড়া থানা: আইন-শৃঙ্খলা জোরদারে ডিআইজি’র দিকনির্দেশনা

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ এপ্রিল ২০২৬ ১১:১২ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ এপ্রিল ২০২৬ ১১:১২ অপরাহ্ন
আকস্মিক পরিদর্শনে কুলাউড়া থানা: আইন-শৃঙ্খলা জোরদারে ডিআইজি’র দিকনির্দেশনা

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় আকস্মিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান।


মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) বিকাল ৩টা (১৫:০০ ঘটিকায়) তিনি কুলাউড়া থানা পরিদর্শনে যান। পরিদর্শনকালে ডিআইজি মহোদয় থানার হাজতখানা, ফোর্সের মেস ও ব্যারাক ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


পরবর্তীতে তিনি থানার অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।


এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেনসহ কুলাউড়া থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য অফিসার-ফোর্সবৃন্দ।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ ধরনের আকস্মিক পরিদর্শন পুলিশি কার্যক্রমে গতি ও জবাবদিহিতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14770
Page of