নৈরপুতা এলাকায় পুলিশের অভিযান: ৬০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
সিলেটের জালালাবাদ থানাধীন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ মো. মামুন আহমেদ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ( ১১ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে এসআই (নিঃ) শাওন মাহমুদ অপু সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড নৈরপুতা সাকিনস্থ নৈরপুতা জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় অনুযায়ী তিনি মো. মামুন আহমেদ (৩২), পিতা-মৃত বাবুল মিয়া, মাতা-দিলারা বেগম, সাং-বাসা নং বন্ধন-এ/৩৬, নোয়াপাড়া, আখালিয়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেট।
ঘটনার পর জালালাবাদ থানায় মামলা নং-১১, তারিখ ১১/০৪/২০২৬ খ্রি. দায়ের করা হয়। মামলাটি ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় রুজু হয়েছে। পরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”