logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১১ এপ্রিল ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কমলগঞ্জে বালু সিন্ডিকেটে অভিযান: ৪ ট্রাক জব্দ, কারাদণ্ড ১

চ্যানেল জৈন্তা নিউজ ১১ এপ্রিল ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১১ এপ্রিল ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন
কমলগঞ্জে বালু সিন্ডিকেটে অভিযান: ৪ ট্রাক জব্দ, কারাদণ্ড ১

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে অভিযান চালিয়ে ৪টি বালুভর্তি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এসময় মালিক মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আলীনগর ইউনিয়নের রানীরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। অভিযানের সময় অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে ট্রাকগুলো জব্দ করা হয়। পাশাপাশি প্রায় ৫ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালুও জব্দ করা হয়েছে।


এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14678
Page of