logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১০ এপ্রিল ২০২৬ ০৮:১৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছিনতাইকারী-চাঁদাবাজ দমনে ‘জিরো টলারেন্স’: তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা এসএমপির

চ্যানেল জৈন্তা নিউজ ১০ এপ্রিল ২০২৬ ০৮:১৬ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১০ এপ্রিল ২০২৬ ০৮:১৬ অপরাহ্ন
ছিনতাইকারী-চাঁদাবাজ দমনে ‘জিরো টলারেন্স’: তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা এসএমপির

ডেস্ক নিউজ , সিলেট: ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একইসঙ্গে অপরাধ দমনে জনসাধারণকে সম্পৃক্ত করতে তথ্যদাতাদের জন্য পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।


এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম জানান, পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোনো অপরাধী গ্রেফতার হলে সংশ্লিষ্ট তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। এ ক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানানো হয়।


তথ্য প্রদান করা যাবে GenieA অ্যাপের মাধ্যমে। এছাড়া এসএমপি হটলাইন ০১৩৩৯৯১১৭৪২ এবং এডিসি (মিডিয়া অ্যান্ড আইসিটি) নম্বর ০১৩২০০৬৭০৩৮-এ যোগাযোগ করে তথ্য দেওয়া যাবে।


এসএমপি জানায়, একটি তথ্যই পারে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। তাই নিরাপদ সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14664
Page of