logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০৯ এপ্রিল ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

লাখাইয়ে গাছের ডাল পড়ে প্রাণ গেলো পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ এপ্রিল ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ এপ্রিল ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন
লাখাইয়ে গাছের ডাল পড়ে প্রাণ গেলো পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির

মহসিন সাদেক। 


হবিগঞ্জের লাখাই উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনায় এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।


রবিবার উপজেলার বুল্লা ইউনিয়নের ভরপূর্ণি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়, ওই গ্রামের মৃত মিয়াজত আলীর পুত্র ফয়জল মিয়া (৫৫) গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত একটি ভারী ডাল তার মাথার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।


পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে দ্রুত হবিগঞ্জে চিকিৎসার জন্য নিয়ে যান। তবে সেখানে নেওয়ার পরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানা গেছে।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14638
Page of