logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ৩০ মার্চ ২০২৬ ০১:৩২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

পথ হারানো শিশুকে খুঁজে পেল পুলিশ, স্বস্তি ফিরল পরিবারের মুখে

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ মার্চ ২০২৬ ০১:৩২ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ মার্চ ২০২৬ ০১:৩২ পূর্বাহ্ন
পথ হারানো শিশুকে খুঁজে পেল পুলিশ, স্বস্তি ফিরল পরিবারের মুখে

ডেস্ক নিউজ। 

সিলেটের বন্দরবাজার এলাকা থেকে হারিয়ে যাওয়া ৮ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

শনিবার (২৮ মার্চ ২০২৬) রাত ৮টা ৫ মিনিটের দিকে দুই পথচারী বন্দরবাজার এলাকায় শিশুটিকে কান্নাকাটি করতে দেখে কোতোয়ালী মডেল থানায় নিয়ে আসেন। পরে থানার পুলিশ শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, বাবা-মায়ের সঙ্গে শাহজালাল (রহ.) মাজার এলাকায় জিয়ারত করতে গিয়ে সে পথ হারিয়ে ফেলে।

শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে অভিভাবকরা থানায় উপস্থিত হলে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সাক্ষীদের উপস্থিতিতে রাত ১০টা ৩০ মিনিটে শিশুটিকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মানবিক ও তৎপর ভূমিকা প্রশংসিত হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14431
Page of