চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২৭ মার্চ ২০২৬
০৯:৫২ অপরাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
বাদশা আহমদের রত্নগর্ভা মায়ের মৃত্যুতে শোক জানালেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি বাদশা আহমদের রত্নগর্ভা মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এক শোকবার্তায় মন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14369
Page of