logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ২৩ মার্চ ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিমানবন্দরে আটক মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সম্পাদক

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ মার্চ ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ মার্চ ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন
বিমানবন্দরে আটক মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সম্পাদক

মৌলভীবাজারের রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান কাতার থেকে দেশে ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন। পরে তাকে বিমানবন্দর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


সূত্র জানায়, সরকার পতনের পরপরই রিয়াজ কাতারে যান। দীর্ঘদিন প্রবাসে থাকার পর ২২ মার্চ রাতে দেশে ফেরার সময় তাকে আটক করা হয়। 


জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী রিয়াজের বিরুদ্ধে মৌলভীবাজার শহরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগসহ মৌলভীবাজার মডেল থানা-তে একাধিক মামলা রয়েছে।


রিয়াজের আটকের বিষয়টি তার চাচাতো ভাই, সাবেক রাজনগর চেয়ারম্যান শাহাজান খান নিশ্চিত করেছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14260
Page of