নির্বাচন সামনে রেখে মৌলভীবাজারে যৌথ বাহিনীর মহড়া
মৌলভীবাজার সংবাদদাতা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার চারটি আসনের ৫৫৪টি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সার্বিক নিরাপত্তা বিধানে নির্বাচন সামনে রেখে জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে যৌথ বাহিনীর মহড়া।
মহড়া চলাকালীন সময়ে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
সোমবার ৯ ফেব্রুয়ারী বিকেলে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে আয়োজিত এই মহড়ায় অংশ নেয় পুলিশ, আনসার, বিজিবি, র্যা ব ও সেনাবাহিনীর সদস্যরা।মহড়ায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, জাল ভোট, কেন্দ্র দখলের চেষ্টা ও সহিংস পরিস্থিতি মোকাবিলার কৌশল তুলে ধরা হয়।
মৌলভীবাজারে পুলিশ সুপার জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা কেন্দ্র দখলের চেষ্টা হলে যৌথ বাহিনী সঙ্গে সঙ্গে তা প্রতিহত করবে। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
*সট: ,।*
জেলায় সাতটি উপজেলার চারটি আসনে ৫৫৪ টি ভোট কেন্দ্রে ৮০ টি অধিক গুরুত্বপূর্ণ, ১৪৩ টি গুরুত্বপূর্ণ ও ৩২১ টি সাধারণ কেন্দ্র রয়েছে। ১৬ লক্ষ ১৪ হাজার ৯৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।