logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ৩১ আগস্ট ২০২৫ ০৮:১৭ অপরাহ্ন WP Import

হবিগঞ্জ বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত

WP Import ৩১ আগস্ট ২০২৫ ০৮:১৭ অপরাহ্ন রাজনীতি
WP Import ৩১ আগস্ট ২০২৫ ০৮:১৭ অপরাহ্ন
হবিগঞ্জ বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত
হবিগঞ্জ বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত

আশীষ দাশ গুপ্ত লাখাই হবিগঞ্জ প্রতিনিধ। দীর্ঘ ১৬ বছর পর বহু আলিচিত সমালোচিত বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা সম্মেলন ও কাউন্সিল স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি।

বৃহস্পতিবার ২৮ আগস্ট দুপুর আড়াই টা থেকে রাত ২ টা পর্যন্ত গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়কদের নিয়ে দু’ দফা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

দীর্ঘ আলোচনা শেষে একই সঙ্গে ভোটার তালিকায় অসঙ্গতি থাকলে সংশোধন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার রাত ২ টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় আগামী দুুই দিনের মধ্যে তারেক রহমান সম্মেলনের নতুন তারিখ ষোষনা করবেন বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছেন। বিএনপি নেতৃবৃন্দরা জানান, আগামী রোববার ভোটার তালিকা নিয়ে বসবে জেলা বিএনপি। তালিকায় আওয়ামীলীগ দুসরদের নাম বা কোন অসঙ্গতি প্রমানিত হলে তা সংশোধন করবে নির্বাচন কমিশন।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত টিমলিডার অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন ও মিফতাহ সিদ্দিকী, চেয়ারপারসনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এডভোকেট শাম্মী আক্তার ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাতসহ হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়কগন উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম. ইসলাম তরফদার তনু বলেন, ‘সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন তারিখ ঘোষনা করবেন। এর মধ্যে ভোটার তালিকা সংশোধন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও জানান রাত আড়াইটায় বৈঠক শেষ হয়। বৈঠকে এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিনকে বাদ দিয়ে এডভোকেট মো. বদরু মিয়াকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/11584
Page of