সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আনিসুল হক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা শুরু করেন।
সুনামগঞ্জ ১-(ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ ও তাহিরপুর) আসনে দলের মনোনয়ন পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আনিসুল হক।
আনিসুল হক একসঙ্গে জেলা কৃষক দলের আহ্বায়ক ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান।
সুনামগঞ্জ এক আসনে আনিসুল হক এর নাম তালিকায় প্রকাশ করায় নির্বাচনী এলাকায় নেতা কর্মী সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা দেখা দিয়েছে।
সাধারন জনগন বলছেন আনিসুল হক দীর্ঘদিন ধরে এলাকায় দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন নিবেদিতপ্রাণ। তারা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায়সঙ্গত দাবির আন্দোলনে তিনি ছিলেন সবসময় প্রথম সারিতে।
এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু কখনো নীতির পথ থেকে সরে যাননি। তাঁর এই ত্যাগ, সাহস ও নিষ্ঠা তাঁকে এলাকার সাধারণ মানুষের আস্থাভাজন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও মানবিক মানুষ হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। তারা বলেন ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করবো।
সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হক বলেন, এটি শুধু আমার ব্যক্তিগত মনোনয়ন নয়, এ মনোনয়ন নেতাকর্মীদের পরিশ্রমের সুফল, এটি সুনামগঞ্জ-১ আসনের জনগণের ভাগ্য পরিবর্তনের সুযোগ।
তিনি বলেন দীর্ঘদিন ধরে এই হাওর অঞ্চলের মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে। তিনি প্রতিশ্রুতি দেন, সুনামগঞ্জ-১ আসনকে একটি উন্নত, শিক্ষিত ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করবেন।
আনিসুল হক বিশ্বাস করেন,এই মনোনয়ন আসলে জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন, যা তিনি সেবার মাধ্যমে ফিরিয়ে দিতে চান।তিনি সকলের প্রতি আহ্বান জানান জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।