logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৫২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট কর অঞ্চলে ৩৬ জনের সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু ২ ডিসেম্বর

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ নভেম্বর ২০২৬ ১০:৫২ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ নভেম্বর ২০২৬ ১০:৫২ অপরাহ্ন
সিলেট কর অঞ্চলে ৩৬ জনের সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু ২ ডিসেম্বর

ডেক্স নিউজ:

সিলেট বিভাগের চার জেলার চাকরিপ্রার্থীদের জন্য সরকারি চাকরির নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-সিলেটের অধীনে ৬টি ক্যাটাগরিতে ৩৬টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


গত ২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে জারি করা এ নিয়োগ বিজ্ঞপ্তিতে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত এসব পদে সরাসরি কোটায় অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে ১ জন, প্রধান সহকারী পদে ৪ জন, উচ্চমান সহকারী পদে ১ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৬ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১০ জন এবং অফিস সহায়ক পদে ১৪ জন নিয়োগ দেওয়া হবে।


পদ ও পদসংখ্যা:


১. কম্পিউটার অপারেটর—১টি (গ্রেড-১৩)।

২. প্রধান সহকারী—৪টি (গ্রেড-১৩)।

৩. উচ্চমান সহকারী—১টি (গ্রেড-১৪)।

৪. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর—৬টি (গ্রেড-১৪)।

৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক—১০টি (গ্রেড-১৬)।

৬. অফিস সহায়ক—১৪টি (গ্রেড-২০)।


আবেদনের সময়সীমা ও পদ্ধতি:


নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। আবেদন করা যাবে ২২ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।


আগ্রহী প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইট https://syltax.teletalk.com.bd-এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।


বিস্তারিত বিজ্ঞপ্তি যেভাবে পাওয়া যাবে:


নিয়োগের পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি, অন্যান্য শর্তাবলি ও প্রয়োজনীয় নির্দেশনা কর অঞ্চল-সিলেটের ওয়েবসাইট www.taxeszonesylhet.gov.bd এবং টেলিটক পোর্টালে পাওয়া যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd থেকেও বিজ্ঞপ্তিটি দেখা যাবে।


নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য পরবর্তী সময়ে কর অঞ্চল-সিলেটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শেষ সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় হাতে রেখে অনলাইনে আবেদন সম্পন্ন ও পরীক্ষার ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


সিলেট বিভাগের চার জেলার চাকরিপ্রার্থীদের জন্য এ নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকরিতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19222
Page of