logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২২ নভেম্বর ২০২৬ ১১:২৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
অনুমোদনহীন রং ও লেবেলবিহীন উপকরণ ব্যবহারের অভিযোগ

সিলেটে ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ ২২ নভেম্বর ২০২৬ ১১:২৮ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২২ নভেম্বর ২০২৬ ১১:২৮ অপরাহ্ন
সিলেটে ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা

সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ফেরদৌসী’স কেক’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।


রোববার (২২ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এ সময় সিলেট মহানগর পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।


অভিযান সূত্রে জানা যায়, কয়েকটি অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় কেক তৈরিতে ব্যবহৃত কিছু বিদেশি রংয়ের গায়ে প্রয়োজনীয় লেবেল না থাকা, উপকরণের আমদানিকারক বা সংগ্রহের তথ্য দেখাতে না পারাসহ বিভিন্ন অনিয়ম ও অসংগতি পাওয়া যায়।


অভিযান শেষে সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, প্রতিষ্ঠানটির কেক তৈরির সামগ্রিক উৎপাদন প্রক্রিয়া খুব বেশি খারাপ না হলেও বেশ কিছু অনিয়ম ও অসংগতি পাওয়া গেছে। এসব কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19149
Page of