logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৩ নভেম্বর ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস, কম্বল, জিরা ও গরুসহ বিভিন্ন পণ্য উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ নভেম্বর ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ নভেম্বর ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন
সিলেট সীমান্তে শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস, কম্বল, জিরা ও গরুসহ বিভিন্ন পণ্য উদ্ধার

সিলেট প্রতিনিধি:

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস সামগ্রী, জিরা, চা-পাতা, কম্বল, পাতার বিড়ি ও গরু।


শনিবার (২১ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


বিজিবি সূত্রে জানা যায়, ২১ নভেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৪ লাখ ৫ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস সামগ্রী, জিরা ও চা-পাতা জব্দ করা হয়।


এ ছাড়া গত ২০ নভেম্বর রাতে জৈন্তাপুর ও লোভাছড়া বিওপির পৃথক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় অভিযান চালায়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল, পাতার বিড়ি ও গরু জব্দ করা হয়।


বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পৃথক এসব অভিযানে জব্দ করা পণ্যের সর্বমোট সিজার মূল্য ৩৮ লাখ ৫৯ হাজার টাকা।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19154
Page of