logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২২ নভেম্বর ২০২৬ ১১:৩২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
৩ জেনারেটর অকার্যকর, বালুভর্তি দুই বাল্কহেডের ইঞ্জিন বিকল; একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ধ্বংস ১৭ লিস্টার মেশিন

চ্যানেল জৈন্তা নিউজ ২২ নভেম্বর ২০২৬ ১১:৩২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২২ নভেম্বর ২০২৬ ১১:৩২ অপরাহ্ন
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ধ্বংস ১৭ লিস্টার মেশিন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১৭টি লিস্টার মেশিন ও তিনটি জেনারেটর ধ্বংস বা অকার্যকর করা হয়েছে। পাশাপাশি বালুভর্তি দুটি বাল্কহেডের ইঞ্জিন বিকল করে দেওয়া হয়েছে।


রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত গোয়াইনঘাট থেকে উত্তর হাতিরপাড়া পর্যন্ত বিস্তৃত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আওতায় ছিল পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে চিহ্নিত বালির হাওর ও নাইন্দার হাওর, মুকতলা, বাংলাবাজার, নয়াগাঙেরপাড় এবং বুধিগাঁও।


অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আটক অপর দুজন ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা দিলে তাঁদের অব্যাহতি দেওয়া হয়।


জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।


অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ সহযোগিতা করে।


অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশগত সংকটাপন্ন এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19150
Page of