logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৩ নভেম্বর ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকে সোনাই নদীতে শুল্ক স্টেশন স্থাপনের সম্ভাবনা যাচাই, এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ নভেম্বর ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ নভেম্বর ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন
ছাতকে সোনাই নদীতে শুল্ক স্টেশন স্থাপনের সম্ভাবনা যাচাই, এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:


সুনামগঞ্জের ছাতক উপজেলার ছনবাড়ী বাজারসংলগ্ন সোনাই নদীতে প্রস্তাবিত শুল্ক স্টেশন স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের দেওয়া ডিও লেটারের (আধা সরকারি পত্র) পরিপ্রেক্ষিতে তিনি উপজেলার ১ নম্বর ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী বাজারসংলগ্ন সোনাই নদীর প্রস্তাবিত শুল্ক স্টেশন এলাকা পরিদর্শন করেন।


পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার প্রস্তাবিত শুল্ক স্টেশন স্থাপনের সম্ভাব্যতা ও সংশ্লিষ্ট বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মতে, ছনবাড়ী বাজারসংলগ্ন সোনাই নদীতে শুল্ক স্টেশন চালু হলে ছাতকসহ বৃহত্তর অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রম সম্প্রসারণ, সরকারি রাজস্ব আয় বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তাঁরা।


এলাকাবাসী ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা, সরেজমিন পরিদর্শন ও সম্ভাব্যতা যাচাইয়ের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করে প্রস্তাবিত শুল্ক স্টেশনটি দ্রুত বাস্তবায়ন করবে। তাঁরা এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18924
Page of