logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ১৩ নভেম্বর ২০২৬ ০১:২০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির চার অভিযান, ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ নভেম্বর ২০২৬ ০১:২০ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ নভেম্বর ২০২৬ ০১:২০ পূর্বাহ্ন
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির চার অভিযান, ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে ৪৫ লাখ ৪০ হাজার ২৫০ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩০ কেজি ভারতীয় গাঁজা, ২৯ বোতল ভারতীয় বিয়ার, অবৈধ কম্বল ও মেহেদি।


মঙ্গলবার (১০ নভেম্বর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।


বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার বাজার টিলা এলাকায় অভিযান চালায় সাতছড়ি বিওপির একটি বিশেষ টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩০ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল বিয়ার জব্দ করা হয়।


একই দিন মাধবপুর উপজেলার বান্ডুরুয়া এলাকায় অভিযান চালিয়ে আরও ২৮ বোতল ভারতীয় বিয়ার জব্দ করে তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল।


এ ছাড়া মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর ও চন্ডিছড়া মাজার এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় কম্বল ও মেহেদি জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৪৪ লাখ ২৮ হাজার টাকা।


বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্যের অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18931
Page of