logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০৯ নভেম্বর ২০২৬ ০২:০৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
বিপ্লব ও সংহতি দিবসে সিলেট মহানগর তাঁতীদলের আলোচনা সভা অনুষ্ঠিত

৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকী

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ নভেম্বর ২০২৬ ০২:০৯ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ নভেম্বর ২০২৬ ০২:০৯ অপরাহ্ন
৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকী

সিলেট :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী বলেন, ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি ঐতিহাসিক দিন। এ দিনের তাৎপর্য ও চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েছ আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হক বেলাল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের যৌথ পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মনিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, সহসভাপতি শফিকুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মজনু এবং মহানগর বিএনপির সদস্য সোহেল আহমেদ।


এ ছাড়া বক্তব্য দেন কোতোয়ালী তাঁতীদলের আহ্বায়ক আব্দুল জলিল, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন সামেদ, অ্যাডভোকেট রুহিনা আক্তার, শাহপরান থানা তাঁতীদলের আহ্বায়ক মুর্শেদুর রহমান মুশেদ, সদস্য সচিব সাইফুল ইসলাম, সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মাহবুবুর রহমান লোকমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাদ মিয়া, মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আলী আকবর খান ও রাহেল আহমেদ এবং সাবেক ছাত্রদল নেতা দিলীপ পালসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।


সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দেশ ও জনগণের কল্যাণে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18779
Page of