logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ০৬ নভেম্বর ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

নিষেধাজ্ঞার মধ্যেই সিলেটে প্রকাশ্যে আওয়ামী লীগের সভা, অংশ নিলেন জেলা-মহানগরের নেতারা

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ নভেম্বর ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ নভেম্বর ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন
নিষেধাজ্ঞার মধ্যেই সিলেটে প্রকাশ্যে আওয়ামী লীগের সভা, অংশ নিলেন জেলা-মহানগরের নেতারা

অনলাইন ডেস্ক , সিলেট: ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। জেলহত্যা দিবস উপলক্ষে নগরের কুমারপাড়া এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে আয়োজিত এ সভায় জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানা যায়, সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনিন হোসেন চৌধুরী। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।


সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য বোরহান উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য তপন মিত্র, এমাদ উদ্দিন মানিক, অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সদস্য আব্দুল বারী, ডা. নাজরা চৌধুরী ও শহিদুর রহমান শহিদ।


এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন, সাবেক সিটি কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুস সোবহান, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামীম আহমদ এবং বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সভায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ফয়সাল আজাদ খান, ফারুক আহমদ মনি, শাহিন আহমদ, লোকমান আহমদ, আব্দুল কাইয়ুম, ওবায়দুল হক সুহেল, কামরান আহমদ, নাজমুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক নজির হোসেন লাহিন, দিদার হোসেন সাজু, তাহমিদ শাহরিয়ার চৌধুরী রিজু, ইসলাম উদ্দিন বাবলু, রহিম চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, সুমন চৌধুরী, জয়ন্ত দেব ও তানভীর হাসান চৌধুরী হিমেল।


উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের চার জাতীয় নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালন করা হয়।


দলীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা এবং সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তার ও মামলার ঘটনার মধ্যে সিলেটে এ সভা অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18669
Page of