logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ০৫ নভেম্বর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শ্রীমঙ্গলে অটোরিকশায় বহনকালে ১২০ লিটার চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ১

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ নভেম্বর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ নভেম্বর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
শ্রীমঙ্গলে অটোরিকশায় বহনকালে ১২০ লিটার চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ১

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ১২০ লিটার অ্যালকোহলযুক্ত চোলাইমদসহ মো. আমির হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের ভুরভুরিয়া চা বাগানের পুরাতন লাইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে তিনটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ছয়টি জার থেকে মোট ১২০ লিটার অ্যালকোহলযুক্ত চোলাইমদ উদ্ধার করা হয়। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও এর চাবি জব্দ করা হয়।


গ্রেপ্তার আমির হোসেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাঘমারা (বালিগাঁও) এলাকার মো. শফিক মিয়ার ছেলে।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18644
Page of