logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০৫ নভেম্বর ২০২৬ ১১:০৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে ইসলামপুর-নূরপুরের রাস্তা ও ড্রেন নির্মাণের জটিলতা নিরসন করলেন সিসিক প্রশাসক

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ নভেম্বর ২০২৬ ১১:০৫ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ নভেম্বর ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে ইসলামপুর-নূরপুরের রাস্তা ও ড্রেন নির্মাণের জটিলতা নিরসন করলেন সিসিক প্রশাসক

সিলেট :

সিলেট নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর ও নূরপুর এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা ও ড্রেন নির্মাণ নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সরেজমিন উদ্যোগ ও এলাকাবাসীর সহযোগিতায় পুনরায় উন্নয়নকাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।


আজ (৫ নভেম্বর) সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ইসলামপুর ও নূরপুর এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি আলোচনা করে রাস্তা ও ড্রেন নির্মাণ নিয়ে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি ও জটিলতা নিরসনে উদ্যোগ নেন। এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় বন্ধ থাকা উন্নয়নকাজ পুনরায় শুরু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়।


এ সময় প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “আপনার জায়গা, আপনার রাস্তা। আপনারাই এই রাস্তা দিয়ে চলাচল করবেন, আপনারাই উন্নত যোগাযোগ ব্যবস্থার সুফল ভোগ করবেন। তাই নিজেদের স্বার্থে, এলাকার স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। সিটি করপোরেশনকে সহযোগিতা করতে হবে, প্রয়োজনে সামান্য জায়গা ছেড়ে দিতে হবে।”


তিনি আরও বলেন, একটি এলাকার উন্নয়ন বাস্তবায়নে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে নগরীর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব।


সংশ্লিষ্টরা মনে করছেন, ইসলামপুর ও নূরপুর এলাকার রাস্তা ও ড্রেন নির্মাণকাজ পুনরায় শুরু হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচল ও পানি নিষ্কাশনসংক্রান্ত ভোগান্তি কমাতে সহায়ক হবে।


সিলেট সিটি করপোরেশন নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন এবং পরিকল্পিত নগরায়ণে এলাকাবাসীর অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্ব দিচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18649
Page of