logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৪ নভেম্বর ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ফুটবল খেলার জয়-পরাজয় নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের অর্ধশতাধিক আহত

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ নভেম্বর ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ নভেম্বর ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন
ফুটবল খেলার জয়-পরাজয় নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের অর্ধশতাধিক আহত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ফুটবল খেলার জয়-পরাজয় নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ও পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ বাধে। দুই ঘণ্টারও বেশি সময় ধরে দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এ ঘটনার জের ধরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


এরই ধারাবাহিকতায় বুধবার সকালে উভয় গ্রামের লোকজন মাইকিং করে জড়ো হন। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দফায় দফায় হামলা-পাল্টা হামলা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।


সংঘর্ষের খবর পেয়ে ছাতক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় উত্তেজনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়।


ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুটবল খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে মঙ্গলবার দুই গ্রামের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


তিনি আরও জানান, বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18606
Page of