logo
চ্যানেল জৈন্তা নিউজ
আইন আদালত ০৫ নভেম্বর ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মাদক আইনে মামলা

জৈন্তাপুর পুলিশের জালে পাখিবিলের রুমিন, উদ্ধার ৩৮০ পিস ইয়াবা

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ নভেম্বর ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন আইন আদালত
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ নভেম্বর ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন
জৈন্তাপুর  পুলিশের জালে পাখিবিলের রুমিন, উদ্ধার ৩৮০ পিস ইয়াবা

সিলেট : সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা-পুলিশ। এ ঘটনায় মো. রুমিন আহমদ (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রুপচেং এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার রুমিন আহমদ পাখিবিল গ্রামের আজিজুল হকের ছেলে।


পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার এসআই শওকত মাসুদের নেতৃত্বে একটি দল রুপচেং এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রুমিন আহমদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমীন মীর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশ পাহারায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18643
Page of