logo
চ্যানেল জৈন্তা নিউজ
শিক্ষা ০২ নভেম্বর ২০২৬ ০৯:০৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য ২ ডিসেম্বর থেকে এইচএসসি সম্পূরক পরীক্ষা, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ০৯:০৯ অপরাহ্ন শিক্ষা
চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ০৯:০৯ অপরাহ্ন
এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য ২ ডিসেম্বর থেকে এইচএসসি সম্পূরক পরীক্ষা, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ঢাকা :

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হতে পারে। একই সঙ্গে ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


সোমবার (২ নভেম্বর) বিকেলে শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।


তিনি জানান, আগামীকাল মঙ্গলবার সম্পূরক পরীক্ষার তারিখ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আগামী ৪ নভেম্বর বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশেরও পরিকল্পনা রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানা যাবে।


এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানান। শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া থেকে রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।


চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। এ বছর পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।


তবে সম্পূরক পরীক্ষা আয়োজনের প্রাথমিক পরিকল্পনা থাকলেও পরীক্ষার চূড়ান্ত তারিখ, অংশগ্রহণের যোগ্যতা, পরীক্ষার নিয়ম এবং অন্যান্য নির্দেশনা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আগামী ৪ নভেম্বর প্রকাশিতব্য বোর্ডের বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18552
Page of