সিলেটে একদিনে ৮১ জন গ্রেফতার, আটক ৮৯ যানবাহন
সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৮১ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার আসামি রয়েছেন।
অভিযানকালে পুলিশ ১ কেজি গাঁজা ও ১৫ পিস ভারতীয় কম্বল উদ্ধার করেছে।
এদিকে, একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে মোট ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৫৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৮৯টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।