শান্তিগঞ্জে জমকালো আয়োজনে বনফুলের নতুন শাখার উদ্বোধন, বাড়বে ক্রেতাদের পণ্যপ্রাপ্তির সুযোগ
শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বনফুল অ্যান্ড কোম্পানির নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে নতুন এ শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর ফলে স্থানীয় ক্রেতারা আরও সহজে বনফুলের বিভিন্ন পণ্য কেনার সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে শান্তিগঞ্জ বাজারের মহান মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শাখার উদ্বোধন করেন বনফুল অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম (সিআইপি)।
উদ্বোধন শেষে তিনি বলেন, “শান্তিগঞ্জে বনফুলের নতুন শাখা চালুর মাধ্যমে স্থানীয় মানুষের কাছে মানসম্মত ও সুস্বাদু পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে চাই। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল অ্যান্ড কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার সুমিত্র দাস ও সেলিম উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালশাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আকিকুর রহমান আকিক, উপজেলা বিএনপির সদস্য মহির উদ্দিন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মানিক লাল চক্রবর্তী, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি রানা আচার্য ও সাধারণ সম্পাদক ফয়জুল হক।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য লিটন মিয়া ও আশিক মিয়া, সমাজসেবক হাসান মাহমুদ তারেক, সেলিম আহমদ ও রাজা মিয়া, শান্তিগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু হেলাল, কোষাধ্যক্ষ হাফিজ রশিদ আহমদ, মহান মার্কেটের স্বত্বাধিকারী জিয়াউর রহমান মাজিদ, সমাজকর্মী আবু লেইস ও সোয়েব আহমদ জায়গীরদার, ব্যবসায়ী শাহাব উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন বনফুলের শান্তিগঞ্জ শাখার পরিচালক মাইনুদ্দিন, অন্যান্য শোরুমের পরিচালক ইয়াকুব মিয়া ও হাজী আব্দুস সবুর, শান্তিগঞ্জ শাখার পরিচালক মাহফুজ আলম, খালেদ বিন ইসমাইল, হাবিবুল্লাহ শওকত, মো. কলিম ও মো. রাশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা।
নতুন শাখা চালুর মধ্য দিয়ে শান্তিগঞ্জ বাজারসহ আশপাশের এলাকার ক্রেতাদের কাছে বনফুল অ্যান্ড কোম্পানির পণ্য আরও সহজে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।