logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৩ অক্টোবর ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শাহনুর বাঁচতে চায়, চিকিৎসার জন্য প্রয়োজন ৪ লাখ টাকা

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ অক্টোবর ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ অক্টোবর ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন
শাহনুর বাঁচতে চায়, চিকিৎসার জন্য প্রয়োজন ৪ লাখ টাকা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চান শাহনুর আহমেদ (২৬)। কিন্তু মেরুদণ্ডে টিউমার ও পিত্তথলিতে পাথর—দুটি জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ তিন বছর ধরে অসহায় জীবনযাপন করছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর চিকিৎসা। জীবন বাঁচাতে এখন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করছে পরিবারটি।


শাহনুর আহমেদ সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের বাসিন্দা। তাঁর বাবা আছাব আলী (৭০) একজন বৃদ্ধ। স্ত্রী সোমানা বেগমের (২২) কাঁধে এখন সংসারের পাশাপাশি অসুস্থ স্বামীর চিকিৎসার চিন্তাও। বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে কোনোমতে পরিবারের খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে।


শাহনুর ও সোমানা দম্পতির সংসারে রয়েছে দুই অবুঝ সন্তান। বড় মেয়ে তাইবা জান্নাতের বয়স মাত্র তিন বছর। ছোট ছেলে জিসানের বয়স দেড় বছর। বাবার অসুস্থতা আর পরিবারের আর্থিক অনটনের মধ্যে অনিশ্চয়তায় কাটছে শিশু দুটির ভবিষ্যৎ।


পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহনুরের চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য প্রায় চার লাখ টাকা প্রয়োজন। কিন্তু অসচ্ছল পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ফলে সময়মতো চিকিৎসা করানো নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদের।


এ অবস্থায় শাহনুরের চিকিৎসায় সহায়তার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, সামাজিক সংগঠন ও মানবিক হৃদয়ের মানুষের প্রতি আকুল আবেদন জানানো হয়েছে। সবার সামান্য সহযোগিতাও তাঁর চিকিৎসার পথ সুগম করতে পারে এবং পরিবারটির মুখে ফিরিয়ে দিতে পারে আশার আলো।


যেভাবে সহযোগিতা পাঠাবেন


রোগীর নাম: শাহনুর আহমেদ, বয়স ২৬ বছর

ঠিকানা: পশ্চিম ঠাকুরের মাটি, ডাকঘর চিকনাগুল (৩১৫২), জৈন্তাপুর, সিলেট।

চিকিৎসার জন্য প্রয়োজন: ৪ লাখ টাকা

বিকাশ নম্বর: ০১৭৫৮৪৫৮২৮৫


আসুন, মানবিকতার হাত বাড়িয়ে শাহনুরের পাশে দাঁড়াই। দুটি শিশুর মুখের দিকে তাকিয়ে তাঁকে বেঁচে থাকার সুযোগ করে দিতে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি।


আপনার সামান্য সহায়তাই হতে পারে শাহনুরের নতুন জীবনের আশার আলো।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18315
Page of