logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৯ অক্টোবর ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ অক্টোবর ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ অক্টোবর ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন
আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

ঢাকা:

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে আজ সোমবার (১৯ অক্টোবর) চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।


সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এ তথ্য জানান।


ফেসবুক পোস্টে তিনি লেখেন, কিছু মানুষকে পদত্যাগের বিষয়ে উল্লাসসূচক লেখালেখি করতে দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা যেন জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে আন্দোলনে যোগ দেন, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।


ইশরাক হোসেন আরও বলেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপির কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করার পরিকল্পনার কথাও জানান তিনি।


পোস্টের শেষাংশে মাদক নির্মূলের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তাঁর লক্ষ্য হবে মাদক নির্মূল।


সূত্র: যমুনা টেলিভিশন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18242
Page of