logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিশ্বনাথে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হলেন অনুকা ভৌমিক

চ্যানেল জৈন্তা নিউজ ২২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ন
বিশ্বনাথে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হলেন অনুকা ভৌমিক

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুকা ভৌমিক।


রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার পর উপজেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে তিনি মনোনীত হন। একই প্রক্রিয়ায় আরও দুজন শিক্ষক উপজেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে মনোনীত হয়েছেন বলে জানা গেছে।


উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ধাপে ধাপে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচন করা হয়। ২০২৬ সালের নির্বাচন কার্যক্রমে উপজেলা পর্যায়ের বাছাই ২০ সেপ্টেম্বর, জেলা পর্যায় ২১ সেপ্টেম্বর, বিভাগীয় পর্যায় ২২ সেপ্টেম্বর এবং জাতীয় পর্যায়ের বাছাই ২৪ সেপ্টেম্বর সম্পন্ন করার সময়সূচি নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ অনুযায়ী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে। জাতীয় পর্যায়ে নির্বাচিত গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


উপজেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হওয়ায় অনুকা ভৌমিক বলেন, “উপজেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে স্বীকৃতি পাওয়া আমার জন্য এক পরম আনন্দের ও গর্বের বিষয়। এই প্রাপ্তি শুধু আমার একার নয়, আমার বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার ফসল। এই সম্মাননা কাজের প্রতি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল। আগামীতেও যেন শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা ও সঠিক মূল্যবোধ ছড়িয়ে দিতে পারি, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।”


উল্লেখ্য, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী শিক্ষক নির্বাচন ও সম্মাননা দেওয়ার কার্যক্রম এর আগেও উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালেও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এ ধরনের বাছাই কার্যক্রমের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশনা দিয়েছিল।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17788
Page of