logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন
এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

মুফিজুর রহমান নাহিদ:


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় দায়িত্ব পালনে সফলতার জন্য পুরস্কৃত হয়েছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম।


রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএমের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভাটি অনুষ্ঠিত হয়।


সভায় গত আগস্ট মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি ও অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয়। পাশাপাশি গ্রেপ্তারি ও সাজা পরোয়ানা নিষ্পত্তি, তদন্তাধীন ও বিচারাধীন মামলা, অপমৃত্যু মামলা, মাদকদ্রব্য-সংক্রান্ত কার্যক্রমসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি এবং মামলার তদন্ত ও অগ্রগতির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ কমিশনার। দায়িত্ব পালনে সফলতার জন্য এ সময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।


এরই ধারাবাহিকতায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম দায়িত্ব পালনে সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কার লাভ করেন। সাম্প্রতিক সময়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির নেতৃত্বে বিভিন্ন অভিযান পরিচালনার তথ্যও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।


সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জরা উপস্থিত ছিলেন। এছাড়া র‍্যাব-৯, সিআইডি, পিবিআই এবং সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।


সভায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং মামলার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17625
Page of