logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

১৭ বছর পর দেশে ফিরলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আশিকুর রহমান আশিক

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
১৭ বছর পর দেশে ফিরলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আশিকুর রহমান আশিক

সেলিম মাহবুব, ছাতক:


দীর্ঘ প্রায় ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশিকুর রহমান আশিক।


রোববার (১৩ সেপ্টেম্বর) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সিলেট জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন।


এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপি, ছাতক উপজেলা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।


পরে বিমানবন্দর থেকে নেতাকর্মীদের বিশাল গাড়িবহরের মধ্য দিয়ে আশিকুর রহমান আশিককে তাঁর নিজ বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


প্রায় ১৭ বছর পর তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতি এবং মোটরসাইকেল শো-ডাউনকে ঘিরে স্থানীয় পর্যায়েও আলোচনা সৃষ্টি হয়েছে।


দীর্ঘদিন পর আশিকুর রহমান আশিকের দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17621
Page of