logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

রাষ্ট্রপতিকে সিলেটের ৭ পয়েন্টে স্বাগত জানাবে মহানগর বিএনপি

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫২ অপরাহ্ন
রাষ্ট্রপতিকে সিলেটের ৭ পয়েন্টে স্বাগত জানাবে মহানগর বিএনপি

সিলেট :

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে নগরীর সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বাগত কর্মসূচি পালন করবে সিলেট মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে এ কর্মসূচি নেওয়া হয়েছে। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নির্দেশনায় নির্ধারিত সাতটি পয়েন্টে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।


দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টায় নগরীর চৌকিদেখী পয়েন্টে ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও তাঁতীদলের নেতাকর্মীরা অবস্থান নেবেন। এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন সাদিকুর রহমান সাদিক, শামীম মজুমদার, মাহবুবুল হক চৌধুরী ও হুমায়ুন কবির শাহীন।


একই সময়ে আম্বরখানা পয়েন্টে ১, ৮, ৯, ১৭, ১৮, ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং শ্রমিক দলের নেতাকর্মীরা স্বাগত জানাবেন। এখানে নেতৃত্বে থাকবেন জিয়াউল হক জিয়া, আমির হোসেন, শহীদ আহমদ, মনজুরুল হাসান মন্জু ও সৈয়দ সাফেক মাহবুব।


দরগাহ গেইটে সকাল ১১টায় স্বাগত কর্মসূচিতে নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।


চৌহাট্টা পয়েন্টে সকাল ১১টায় ২, ৩, ১০, ১১, ১২, ১৬, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেবেন। এ পয়েন্টে নেতৃত্ব দেবেন মাহবুব কাদির শাহী, আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, মির্জা বেলায়েত হাসান লিটন ও শেখ কবির আহমদ।


জিন্দাবাজার পয়েন্টে সকাল ১১টায় ১৩, ১৪, ১৫, ২৩, ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেবেন। কর্মসূচিতে নেতৃত্ব দেবেন আফজাল উদ্দিন, নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শুয়াইব আহমদ শোয়েব ও আক্তার রশিদ চৌধুরী।


এ ছাড়া টিলাগড় পয়েন্টে দুপুর সাড়ে ১২টায় ১৯, ২০, ২১, ২২, ২৪, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা স্বাগত জানাবেন। সেখানে নেতৃত্বে থাকবেন সুদীপ রঞ্জন সেন বাপ্পু, রহিম মল্লিক, আব্দুল ওয়াহিদ সুহেল ও মতিউল বারী খুর্শেদ।


শাহপরান পয়েন্টে দুপুর সাড়ে ১২টায় ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেবেন। এ পয়েন্টে নেতৃত্ব দেবেন আব্দুল মুনিম ও খুর্শেদ আহমদ খুশু।


সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় সংশ্লিষ্ট সব নেতাকর্মীকে নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত পয়েন্টে যথাসময়ে উপস্থিত হয়ে স্বাগত কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17620
Page of