logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সাদাপাথর ও উৎমাছড়ায় দিনভর সাংবাদিকদের আড্ডা-আনন্দ

দিরাই প্রেসক্লাবের আয়োজনে আনন্দ ভ্রমণ

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন
দিরাই প্রেসক্লাবের আয়োজনে আনন্দ ভ্রমণ

দিরাই প্রতিনিধি:


কর্মব্যস্ততার বাইরে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১২ সেপ্টেম্বর) দিরাই প্রেসক্লাবের সদস্যরা সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর ও উৎমাছড়ায় এ আনন্দ ভ্রমণে অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে সাংবাদিকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আড্ডা, হাসি-আনন্দ ও বিনোদনে সময় কাটান। আনন্দ ভ্রমণকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আনন্দ ভ্রমণে অংশ নেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, যুগ্ম সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, কোষাধ্যক্ষ সৈয়দুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক উবাইদুল হক, দপ্তর সম্পাদক দিপংকর বনিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর, সহক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিবুর রহমান তালুকদার, কার্যনির্বাহী সদস্য মোশাহিদ আহমদ ও প্রশান্ত সাগর দাস।


এ ছাড়া প্রেসক্লাবের সদস্য হেলাল আহমেদ, এহিয়া আহমেদ লিটন, পাবেল হাসান, রায়হান, আয়ুমান মিয়া, রাজিব দাস ও মো. আশরাফ উদ্দিনসহ অন্যান্য সদস্যরা আনন্দ ভ্রমণে অংশ নেন।


প্রেসক্লাবের সদস্যরা জানান, পেশাগত দায়িত্ব পালনের ব্যস্ততার বাইরে এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আন্তরিকতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আনন্দ ভ্রমণের মধ্য দিয়ে সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হয়েছে।


তারা আরও জানান, কর্মক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও বিনোদনের সুযোগ তৈরি করতেই এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17597
Page of