logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০১:০২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সভাপতি ইলিয়াস, সম্পাদক মামুন

ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০১:০২ পূর্বাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০১:০২ পূর্বাহ্ন
ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন

শান্তিগঞ্জ প্রতিনিধি:


‘মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মাওলানা ইলিয়াস আহমদকে সভাপতি এবং মাওলানা মামুন আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।


শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফেদাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী।


এ সময় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব ক্বারী মুহিব্বল হক আযাদ ও সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ। এছাড়া শান্তিগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।


সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী, মাওলানা ইলিয়াস আহমদকে সভাপতি ও মাওলানা মামুন আহমদকে সাধারণ সম্পাদক করে শান্তিগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়। একই সঙ্গে ক্বারী মাওলানা হোসাইন আহমদকে সহ-সভাপতি এবং মুফতি ফেদাউর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।


কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তারা সবার দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।


সম্মেলনে বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি ইসলামী মূল্যবোধ ও আদর্শকে মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17599
Page of