কোম্পানীগঞ্জে স্কলার স্টুডেন্টস এসোসিয়েশনের শিক্ষা উপকরণ বিতরণ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬ নম্বর দক্ষিণ রণিখাই ইউনিয়নের সামাজিক সংগঠন ‘স্কলার স্টুডেন্টস এসোসিয়েশন’-এর উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার গৌরীনগরস্থ ফুলকুঁড়ি আইডিয়াল স্কুলে এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গৌরীনগর আল-বারাকা মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মো. রাহি।
স্কলার স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল আহমদ ও সহ-সভাপতি আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আজির হাসিব। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, গ্রীণ বার্ড একাডেমির চেয়ারম্যান সাজিদুর রহমান, ফুলকুঁড়ি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, এনসিপি কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক উবায়েদ আহমদ, বর্ণি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান, ফুলকুঁড়ি আইডিয়াল স্কুলের পরিচালক আরশ আলী, কোছাপ-এর সভাপতি হেলাল আহমদ, কোছাক-এর সভাপতি এহসানুল হক, কোছাপ-এর সাধারণ সম্পাদক মারজান আহমদ, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নোমান আহমেদ, সংগঠনের সাবেক সভাপতি ইবাদুর রহমান রুমেল, সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন শিপু এবং সেনা সদস্য মুন্সি মুজিবুর রহমান ফরহাদ।
অনুষ্ঠানে ৬ নম্বর দক্ষিণ রণিখাই ইউনিয়নের ১৪টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৭০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
শিক্ষা উপকরণ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—পূর্ণাছগাম উচ্চ বিদ্যালয়, বর্ণি উচ্চ বিদ্যালয়, ফুলকুঁড়ি আইডিয়াল স্কুল, গ্রীণ বার্ড একাডেমি, গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজালাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিষখেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ণাছগাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুড়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আয়োজকরা জানান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষা উপকরণের অভাবে যাতে কোনো শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করেন সংগঠনের সহ-সভাপতি কাজল বিশ্বাস, সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমদ, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনেদ আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক বদর উদ্দিন কামরান, ইমরান আহমদ ও সালেহ আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অতিথিরা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে তাদের শিক্ষাজীবনে উৎসাহ তৈরি করা সম্ভব। এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় ইতিবাচক ভূমিকা রাখবে।