logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে ৫১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক

চ্যানেল জৈন্তা নিউজ ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৭ অপরাহ্ন
সিলেট সীমান্তে ৫১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক

সিলেট প্রতিনিধি :

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মহিষ, গরু, শাড়ি, মেহেদী, জিরা, চকলেট, কম্বল, সুপারি, বিস্কুট, মদ, বিয়ারসহ নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত বারকী নৌকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৫১ লাখ ৯০ হাজার ১০১ টাকা।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।


৪৮ বিজিবি জানায়, কালাইরাগ, সংগ্রাম, প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, সোনারহাট ও নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মহিষ, গরু, শাড়ি, মেহেদী, জিরা, চকলেট, কম্বল, সুপারি, বিস্কুট, মদ ও বিয়ার আটক করা হয়। একই সঙ্গে নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত বারকী নৌকাও আটক করা হয়েছে।


বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৫১ লাখ ৯০ হাজার ১০১ টাকা।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।


তিনি আরও বলেন, আটককৃত চোরাচালানি মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17544
Page of