logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ব্যাংক রেজল্যুশন সংশোধন বিল সংসদে পাসের সুপারিশ

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ন
ব্যাংক রেজল্যুশন সংশোধন বিল সংসদে পাসের সুপারিশ

ঢাকা: ব্যাংক খাতের সংকট মোকাবিলা ও সংশ্লিষ্ট বিষয়ে আইনগত কাঠামো আরও কার্যকর করার লক্ষ্যে প্রস্তাবিত ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।


শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিলটি বিস্তারিত পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে সংশোধিত আকারে সংসদে পাসের জন্য সুপারিশ করা হয়।


কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বিলটির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্যরা। পর্যালোচনা শেষে প্রয়োজনীয় সংশোধনসহ বিলটি সংসদে উপস্থাপন ও পাসের সুপারিশ করা হয়।


বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম এবং সৈয়দ জয়নুল আবেদীন অংশ নেন।


এ ছাড়া বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিলটি নিয়ে বিস্তারিত পর্যালোচনা


স্থায়ী কমিটির বৈঠকে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬-এর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট বিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই ও পর্যালোচনার পর প্রয়োজনীয় সংশোধন করে বিলটি সংসদে পাসের সুপারিশ করা হয়েছে।


এখন স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে সংশোধিত বিলটি জাতীয় সংসদের পরবর্তী কার্যক্রমে যাবে।


তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17467
Page of