logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ৩১ আগস্ট ২০২৬ ১০:০২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

লাফার্জহোলসিম শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আনোয়ার সভাপতি, জহির সম্পাদক

চ্যানেল জৈন্তা নিউজ ৩১ আগস্ট ২০২৬ ১০:০২ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ৩১ আগস্ট ২০২৬ ১০:০২ অপরাহ্ন
লাফার্জহোলসিম শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আনোয়ার সভাপতি, জহির সম্পাদক

 ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি।

সুনামগঞ্জের ছাতকে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে রেজিস্ট্রেশন নম্বর চট্টগ্রাম-২৫৭৯ প্যানেল বিপুল ভোটে জয়লাভ করে। ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির প্রধান নির্বাচন কমিশনারের চেয়ারম্যান আল আমিন হাওলাদার।


নির্বাচনে সভাপতি পদে তালুকদার আনোয়ার মাহমুদ ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম লুৎফুল আলম পেয়েছেন ২২ ভোট।


সহসভাপতি পদে শাখাওয়াত খান ৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম পেয়েছেন ২৮ ভোট।


সাধারণ সম্পাদক পদে জহির উদ্দিন ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ১৮ ভোট।


যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী হোসেন পেয়েছেন ২০ ভোট।


সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ সাফাতুর রহমান চৌধুরী ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মোহাম্মদ হানিফ ২৫, মোমতাজুর রহমান ৮১, লুৎফুর রহমান ৫ এবং ছালেক মিয়া ২৪ ভোট পেয়েছেন।


দপ্তর সম্পাদক পদে হাবিবুর রহমান ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন পেয়েছেন ২৭ ভোট।


প্রচার সম্পাদক পদে আবু ইউনুস ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন পেয়েছেন ৩১ ভোট।


ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে হেলান আহমদ ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ আলম পেয়েছেন ২৫ ভোট।


নির্বাচন পরিচালনা কমিটিতে সহকারী নির্বাচন কমিশনের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল করিম। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জালাল উদ্দিন জুয়েল, পুষ্পেন মন্ডল ও জহিরুল ইসলাম মামুনসহ সংশ্লিষ্টরা।


সকাল থেকেই শ্রমিক ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17333
Page of