logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ৩১ আগস্ট ২০২৬ ০১:০৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
অবসরপ্রাপ্তদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অডিট এন্ড একাউন্টস পেনশনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

চ্যানেল জৈন্তা নিউজ ৩১ আগস্ট ২০২৬ ০১:০৮ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ৩১ আগস্ট ২০২৬ ০১:০৮ পূর্বাহ্ন
অডিট এন্ড একাউন্টস পেনশনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

অডিট এন্ড একাউন্টস পেনশনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় নগরীর জেলরোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই বছর মেয়াদি নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।


অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনের সদস্য ও অবসরপ্রাপ্ত ডেপুটি ডাইরেক্ট কমার্শিয়াল অডিট মো. মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অন্যতম সদস্য ও অবসরপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আব্দুল হক।


নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম চৌধুরী। সিনিয়র সহ-সভাপতি অশোক রঞ্জন চৌধুরী। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. আব্দুল হক, হুসেন আহমদ, মো. এখলাছুর রহমান ও সুদীপ কুমার তালুকদার।


সাধারণ সম্পাদক বিকাশ কান্তি দাস। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুর রজ্জাক চৌধুরী, প্রমথ সরকার, আব্দুল মুকছিত চৌধুরী, সন্তোষ কপালী ও মো. মাহবুবুর রহমান। অর্থ সম্পাদক মো. ফজলুর রহমান।


শিল্প, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদা ইয়াসমিন, মহিলা বিষয়ক সম্পাদক সালমা চৌধুরী, দপ্তর সম্পাদক মো. যায়েদুর রব চৌধুরী এবং প্রবাসী সম্পাদক নিরঞ্জন দাস নির্বাচিত হয়েছেন।


কমিটির সদস্যরা হলেন—মো. নুরুল হক, মো. শওকতুল ইসলাম, নুরুল হুদা চৌধুরী, শরীফ উদ্দিন আহমদ ও মো. ফয়জুর রহমান।


অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে সংগঠনের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় অবসরপ্রাপ্ত অডিট এন্ড একাউন্টস কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং তাঁদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


এ সময় অবসরপ্রাপ্তদের পেনশনের অর্থ সময়মতো প্রদান না করায় ক্ষোভ প্রকাশ করা হয়। একই সঙ্গে অবসরপ্রাপ্ত ও মৃত্যুবরণকারী কর্মকর্তাদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ এবং তাঁদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17310
Page of