logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ১০ আগস্ট ২০২৬ ১০:১০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা ফেরানোর সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ১০ আগস্ট ২০২৬ ১০:১০ অপরাহ্ন অনলাইন ডেস্ক
চ্যানেল জৈন্তা নিউজ ১০ আগস্ট ২০২৬ ১০:১০ অপরাহ্ন
শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা ফেরানোর সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

 বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।


তিনি বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রয়েছে।


সোমবার (১০ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।


স্ট্যাটাসে শিক্ষামন্ত্রী লিখেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়। এনটিআরসিএ-এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রয়েছে।


ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি উল্লেখ করে শিক্ষামন্ত্রী এ বিষয়ে কোনো অপতথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।


এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় স্থানীয় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার—এমন সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।


সাধারণ শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ নিয়ে নানা প্রতিক্রিয়া জানান। তীব্র প্রতিবাদের মুখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ছড়িয়ে পড়া তথ্যের ব্যাখ্যা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।


শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। একই সঙ্গে এনটিআরসিএ-এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দর করার বিষয়ে মন্ত্রণালয়ের পর্যালোচনা অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16878
Page of