logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৫ আগস্ট ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাটে ৬ দিন ধরে নিখোঁজ শ্রমিক, থানায় সাধারণ ডায়েরি

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ আগস্ট ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ আগস্ট ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন
গোয়াইনঘাটে ৬ দিন ধরে নিখোঁজ শ্রমিক, থানায় সাধারণ ডায়েরি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূণানগর গ্রামের বাসিন্দা ও দিনমজুর লীলমনি দাস (৫৩) গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি কালাইরাম দাসের ছেলে এবং পাঁচ সন্তানের জনক।


পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই (শুক্রবার) বিকেল প্রায় ৫টার দিকে গোয়াইনঘাট সদর থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।


এ ঘটনায় লীলমনি দাসের স্ত্রী সজনা রানী দাস বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-২১৮, তারিখ: ৫ আগস্ট ২০২৬।


নিখোঁজ লীলমনি দাসের গায়ের রং কালো এবং উচ্চতা প্রায় ৫ ফুট।


লীলমনি দাসের সন্ধান পেলে তাঁর স্ত্রী সজনা রানী দাসের সঙ্গে ০১৩৩১-৫৫৩১২৩ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16777
Page of