logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৫ আগস্ট ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ আগস্ট ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ আগস্ট ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা।


বুধবার (৫ আগস্ট) বিকেলে জেলা মডেল মসজিদের সামনে থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।


জেলা সভাপতি মুফতি শহীদুল পলাশীর সভাপতিত্বে এবং মাওলানা ইলিয়াছ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে মুফতি শহীদুল পলাশী বলেন, “বাংলাদেশের মানুষ প্রকৃত মুক্তি চায়। গত ৫৩ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণকে বারবার ধোঁকা দিয়েছে। দেশবাসী চায় চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, গুম, খুন, স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত একটি বাংলাদেশ।”


তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে যে জনগণের শক্তির কাছে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। দেশের মানুষ আর চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন ও ফ্যাসিবাদ দেখতে চায় না। তারা একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা চায়। গত কয়েক দশকে ক্ষমতাসীনদের ব্যর্থতা ও অপশাসনের কারণে জনগণের প্রত্যাশা বারবার ভঙ্গ হয়েছে। তাই গণহত্যাসহ সকল অন্যায়, মানবাধিকার লঙ্ঘন ও দুঃশাসনের বিচার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে রাষ্ট্রকে জিম্মি হতে দেওয়া যাবে না। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ইনসাফ, মানবিক মর্যাদা ও জনকল্যাণই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।”


সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুশ শহীদ, জাতীয় শিক্ষক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনির হোসাইন।


সমাবেশে দলটির জেলা ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16776
Page of