logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ৩০ জুলাই ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক প্রতিরোধ ও কমিউনিটি পুলিশিং জোরদারের ওপর গুরুত্বারোপ

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ জুলাই ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ জুলাই ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক প্রতিরোধ ও কমিউনিটি পুলিশিং জোরদারের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান জোরদার, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।


বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি মো. ইসলাম উদ্দিন।


সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, উপজেলা ইমাম-মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা জামাল উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির এবং উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর সোহেল আহমদ।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রফিকা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহকারী এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।


সভায় বক্তারা বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক প্রতিরোধে পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।


বক্তারা আরও বলেন, সমাজে ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা বড় ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে এলাকাভিত্তিক কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনসাধারণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16660
Page of