logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ জুলাই ২০২৬ ০৪:৫২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগের আবেদন ২৮ জুলাই পর্যন্ত বৃদ্ধি, পরীক্ষা ৩০ জুলাই

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ জুলাই ২০২৬ ০৪:৫২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ জুলাই ২০২৬ ০৪:৫২ অপরাহ্ন
জৈন্তাপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগের আবেদন ২৮ জুলাই পর্যন্ত বৃদ্ধি, পরীক্ষা ৩০ জুলাই

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের আওতায় জৈন্তাপুর উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োগের আবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী ২৮ জুলাই  দুপুর ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে পূর্বনির্ধারিত ২৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করে আগামী ৩০ জুলাই ব্যবহারিক (Practical) ও মৌখিক পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।


উপজেলা সমাজসেবা কার্যালয়, জৈন্তাপুরের প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকার ২৫ জুলাই  তারিখের নির্দেশনার আলোকে আবেদন গ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।


এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদনকারীদের ব্যবহারিক (Practical) ও মৌখিক পরীক্ষা আগামী ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ৯:৪৫টায় এবং আবেদনকারীদের সকাল ৯:৩০টার মধ্যে জৈন্তাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ (অডিটোরিয়াম)-এ উপস্থিত থাকতে হবে।


পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনকারীদের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের মূল কপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, ইন্টারনেট সংযোগযুক্ত একটি স্মার্ট মোবাইল ফোন, অভিজ্ঞতার সনদের মূল কপি (যদি থাকে) এবং ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহারের দক্ষতার সনদ (যদি থাকে) নিয়ে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


এ ছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের সকল শিক্ষাগত সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সঙ্গে নিয়ে ওয়াক-ইন ইন্টারভিউতে উপস্থিত থাকার জন্যও অনুরোধ জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পরীক্ষা ও নিয়োগ-সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16589
Page of