logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২১ জুলাই ২০২৬ ১১:০৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সুনামগঞ্জ সদর মডেল থানা ও সদর সার্কেল অফিস পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি

চ্যানেল জৈন্তা নিউজ ২১ জুলাই ২০২৬ ১১:০৯ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২১ জুলাই ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
সুনামগঞ্জ সদর মডেল থানা ও সদর সার্কেল অফিস পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি

সুনামগঞ্জ প্রতিনিধি:

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান সুনামগঞ্জ জেলার দ্বি-বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সদর মডেল থানা ও সদর সার্কেল অফিস পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


মঙ্গলবার (২১ জুলাই) সুনামগঞ্জে পৌঁছালে ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। পরে জেলা পুলিশের সুসজ্জিত ও চৌকস একটি দল তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।


এরপর ডিআইজি প্রথমে সুনামগঞ্জ সদর মডেল থানা এবং পরে সদর সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।


পরিদর্শনকালে তিনি থানা ও সার্কেল অফিসের প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ, গুরুত্বপূর্ণ নথি ও রেজিস্টার, সেবার মান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।


এ সময় দায়িত্ব পালনে আরও আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।


পরিদর্শনের সময় পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএমসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান পুলিশি কার্যক্রম সম্পর্কে ডিআইজিকে অবহিত করেন।


পরিদর্শন শেষে ডিআইজি ড. মো. জিল্লুর রহমান সুনামগঞ্জ জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে মানবিক, সেবামুখী ও পেশাদার পুলিশিং নিশ্চিত করতে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16545
Page of