logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১২ জুলাই ২০২৬ ১১:৪২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

আরআরএফ, সিলেটে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা

চ্যানেল জৈন্তা নিউজ ১২ জুলাই ২০২৬ ১১:৪২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১২ জুলাই ২০২৬ ১১:৪২ অপরাহ্ন
আরআরএফ, সিলেটে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা

সিলেট, ১২ জুলাই: রিজার্ভ রায়ট ফোর্স (আরআরএফ), সিলেটে জুলাই-২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বদলিজনিত কারণে দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।


রবিবার (১২ জুলাই) সকাল ১১টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) মোঃ হাসান নাহিদ চৌধুরীর সভাপতিত্বে এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতি বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও কল্যাণসংক্রান্ত বিষয় পর্যালোচনা করেন। পাশাপাশি অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে উত্থাপিত দাবির প্রেক্ষিতে তাৎক্ষণিক বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।


কল্যাণ সভা শেষে বদলিজনিত কারণে আরআরএফ, সিলেটের পুলিশ পরিদর্শক (সশস্ত্র) আবু হেনা আতিককে নওগাঁ জেলার রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) হিসেবে এবং পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হাবিবুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকায় বদলি হওয়ায় তাঁদের সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে কনস্টেবল থেকে শুরু করে পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ বিদায়ী দুই কর্মকর্তার কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন এবং তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।


বিদায় অনুষ্ঠানে কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) মোঃ হাসান নাহিদ চৌধুরী বিদায়ী দুই কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁদের নতুন কর্মস্থলে সফলতা ও উত্তরোত্তর পেশাগত অগ্রগতি কামনা করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16413
Page of