logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১১ জুলাই ২০২৬ ০৩:২৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিশ্বম্ভরপুরে পুলিশের পৃথক অভিযানে চোরাই গরু উদ্ধার, ৫ আসামি গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ১১ জুলাই ২০২৬ ০৩:২৯ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১১ জুলাই ২০২৬ ০৩:২৯ অপরাহ্ন
বিশ্বম্ভরপুরে পুলিশের পৃথক অভিযানে চোরাই গরু উদ্ধার, ৫ আসামি গ্রেপ্তার

বিশ্বম্ভরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই গাভীসহ এক আসামি এবং ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিশ্বম্ভরপুর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে এসআই (নিঃ) ইয়াছিন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করেন।


অভিযানের এক পর্যায়ে বিশ্বম্ভরপুর থানার এফআইআর নং-১৩ (তারিখ: ১০ জুলাই ২০২৬), জিআর নং-১৬৪, দণ্ডবিধি ১৮৬০-এর ৪৫৭/৩৮০/৪১১ ধারার মামলার আসামি মো. কালা মিয়া (৩০), পিতা- মো. তারেক মিয়া, গ্রাম- ভাটি লালপুর, থানা- জামালগঞ্জ, জেলা- সুনামগঞ্জকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে মামলার বাদীর চোরাইকৃত একটি গাভী উদ্ধার করে পুলিশ।


এছাড়া বিশ্বম্ভরপুর থানার এফআইআর নং-১৫ (তারিখ: ১১ জুলাই ২০২৬), জিআর নং-১৬৬, বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১)(ক) ও ১১(১)(গ) ধারার মামলায় ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— পারভিন বেগম (৪০), স্বামী- কামাল মোল্যা, গ্রাম- নওয়াগ্রাম, থানা- কালিয়া, জেলা- নড়াইল; মোছাঃ আকলিমা খাতুন (৪৪), স্বামী- মনসুর গাজী, গ্রাম- কাশিয়াডাঙ্গা, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা; পুতুল খানম (৩৯), পিতা- রেজাউল শেখ, গ্রাম- বেন্দারচর, থানা- কালিয়া, জেলা- নড়াইল এবং মোছাঃ রেবেকা খাতুন (৫১), পিতা- মো. ইসমাইল মোল্যা, গ্রাম- খোলাডাঙ্গা, থানা- কোতোয়ালী, জেলা- যশোর।


গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকেই প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া বলেন, "অপরাধ দমন, চুরি প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। পৃথক অভিযানে চোরাইকৃত গাভী উদ্ধার এবং পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।"

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16393
Page of