logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৯ জুলাই ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ধর্মপাশায় কন্যা ও শিশু নির্যাতন, হয়রানি ও নারী সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ জুলাই ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ জুলাই ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন
ধর্মপাশায় কন্যা ও শিশু নির্যাতন, হয়রানি ও নারী সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

মো. আবুল কালাম, সুনামগঞ্জ প্রতিনিধি:


সুনামগঞ্জের ধর্মপাশায় কন্যা ও শিশু নির্যাতন, হয়রানি এবং নারী সহিংসতা প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৮ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও সঞ্জয় ঘোষ, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, যুগ্ম আহ্বায়ক বিএসসি মজিবুর রহমান, আহ্বায়ক মো. লিয়াকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা রাহাত হাসান তুষার এবং ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ শহীদ।


এছাড়া উপস্থিত ছিলেন ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক সেলিম আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।


সভায় বক্তারা কন্যা ও শিশু নির্যাতন, হয়রানি এবং নারী সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ এবং সচেতন অংশগ্রহণের আহ্বান জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16359
Page of