logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৮ জুন ২০২৬ ০২:০২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি রপ্তানির আহ্বান স্পীকারের, জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ জুন ২০২৬ ০২:০২ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ জুন ২০২৬ ০২:০২ পূর্বাহ্ন
বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি রপ্তানির আহ্বান স্পীকারের, জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. রাইদা শিনচি সৌজন্য সাক্ষাৎ করেছেন।


বুধবার সংসদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাতে স্পীকার বাংলাদেশকে দীর্ঘদিনের পরীক্ষিত ও অকৃত্রিম বন্ধু দেশ হিসেবে জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে জাপানের শর্তহীন সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দিকের শিল্পোন্নত দেশগুলোর মধ্যে জাপানের ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।


এ সময় স্পীকার বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি জাপানে রপ্তানির ক্ষেত্রে জাপান সরকারের সহযোগিতা কামনা করেন।


জাপানের রাষ্ট্রদূত মি. রাইদা শিনচি বলেন, বাংলাদেশ-জাপান সম্পর্কের ভিত্তি দুই দেশের জনগণের পারস্পরিক আন্তরিকতা ও সহানুভূতি। তিনি বলেন, জাপান সরকার বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারিত্ব, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।


তিনি আরও জানান, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকায় জাপানের চলমান উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি পেয়েছে।


এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পীকার নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে অভিনন্দন জানান।


সাক্ষাতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব মি. নিশি ইউকি উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16037
Page of